Daily Gazipur Online

টঙ্গীতে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা নাদিম হায়দার কে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
জানাযায়, গত ১৪ এপ্রিল২০২১ সকাল ০৯ টা সময় রাজমিস্ত্রি ভিকটিম আব্দুল জলিল(৬৫) পিতা-মৃত আলী গ্রাম: তিলঐ, থানা :ডামুড্ডা, জেলা: শরীয়তপুর, বর্তমানে গ্রাম :বড় দেওড়া, থানা: টঙ্গী পশ্চিম জিএমপি গাজীপুরকে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওরা মন্ডল মার্কেটের সামনে হতে ফিল্মি স্টাইলে অপহরণকারী নাদিম হায়দার (৪০)পিতা হালিম হায়দার,গ্রাম: বড় দেওড়া, থানা: টঙ্গী পশ্চিম,,জিএমপি গাজীপুর তার অন্যান্য সহযোগিতায় সাথে নিয়ে ভিকটিম আব্দুল জলিল কে অপহরণ করে মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করে।
এই সংক্রান্তে ভিকটিম জলিলের স্ত্রী মোসাম্মৎ মাসুদা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১৭ , তারিখ ১৭/০৪/২০২১ সেকশন ৩৬৫/৩৮৫/৩৪/ পেনাল কোড রুজু করা হয়।
পরবর্তীতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলমের নেতৃত্বে একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে বর্ণিত অপহরণকারী চাঁদাবাজ নাদিম হায়দার কে গ্রেফতার করেন।
অপহরণকারী নাদিম হায়দার এর সহযোগী অপরাপর আসামিদের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।
উল্লেখ্য যে, চাঁদাবাজ নাদিম হায়দার দীর্ঘদিন যাবত বড় দেওড়া এলাকার যুবক এবং কিশোরদের কে সাথে নিয়ে একটি গ্রুপ তৈরি করে ভয়-ভীতি প্রদর্শন পূর্বক চাঁদাবাজি করে আসছে মর্মে জানা যায়।