Daily Gazipur Online

টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের তীরে সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিশাল মার্কেট ও দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উদ্যোগে উচ্ছেদ অভিযান সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে।
এরপর অভিযান শেষে পুলিশ চলে যাওয়ার পর ফের সড়ক দখল হয়ে যায়। পরে পুলিশ আবার অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মানুষের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান বসিয়ে চাঁদা তুলছে একটি চক্র। মানুষের দূর্ভোগ রোধে আমরা অভিযান চালিয়ে সড়ক থেকে দোকান সরিয়ে দেওয়া হচ্ছে। এঅভিযান অব্যাহত থাকবে।
উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিশ বলেন, আমরা সড়ক ও মহাসড়কে অবৈধ স্থাপনা সরিয়ে দেই, এরপর কতিপয় ব্যক্তির ছত্রছায়ায় ফের দোকান বসিয়ে মানুষের দুর্ভোগ তৈরি করা হয়। এবিষয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করা উচিৎ।