Daily Gazipur Online

টঙ্গীতে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ এর ছড়াছড়ি

ডেইলি গাজীপুর প্রতিবেদক :এইচএসসি পরীক্ষায় টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ,সিরাজ উদ্দনি সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এবং টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজও ভাল ফলাফল অর্জন করেছে। সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে এবার পাসের হার ৯৮.৫২। মোট ৬৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭০ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন। টঙ্গী সরকারি কলেজে এবার পাসের হার ৯৩.৭৯। এখানে মোট ৭৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে এবার পাসের হার ৯৪.৭২। তাদের মোট ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৫৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।