Daily Gazipur Online

টঙ্গীতে একসঙ্গে ৩ ছেলের জন্ম দিলেন এক গৃহবধূ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সোমবার টঙ্গীতে এক গৃহবধূ একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। একসঙ্গে ৩ সন্তানের জন্মের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়া ৩ সন্তানের সবাই এবং তাদের মা সুস্থ আছেন। তাদের বাসা টঙ্গী পাগাড়ের হাজী মার্কেট এলাকায়। ৩ শিশুর বাবার নাম আতিকুর রহমান রায়হান (২৭)। মায়ের নাম শারমিন সুলতানা সানজানা (২২)। শিশুদের নানা সিরাজুল ইসলাম জানান, বিকাল ৪ টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তাঁর নাতিদের জন্ম হয়। ৩ নাতি এক সঙ্গে পেয়ে নানা সিরাজুল ইসলাম আনন্দে আত্মহারা।