Daily Gazipur Online

টঙ্গীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু ও সমমনাদের ত্রাণ বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সামাজিক দূরত্ব বজায় রেখে টঙ্গীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু ও সমমনাদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্থানীয় জামান মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে চাল, ডাল, আটা, পিঁয়াজ, আলু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সমাজকর্মী মোস্তফা কামাল হুমায়ুন হিমুর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে সহযোগিতা করেন সাবেক ছাত্রনেতা মনিরুল আলম মাসুম, ফয়েজ আহমেদ, অহিদুল হক সাগর, মোজাম্মেল হক মারুফ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদু, মজিবুর রহমান মাস্টার, মজিবুর রহমান শেখ, আবদুস সালাম মাতবর, আসাদুজ্জামান হাওলাদার, শিক্ষক সালাউদ্দিন খোকন, শাহিদা আকতার, সমাজকর্মী মিজানুর রহমান, আবদুর রব প্রমুখ।
নিম্নবিত্ত পরিবারের জন্যে ধারবাহিক এ আয়োজনের প্রথম দিন শতাধিক পরিবারের নিকট সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।