ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ( ১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শনিবার সকালে মধুমিতা রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে একজন কিশোর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারা আরো জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিশোর শনিবার দুপুরে মৃত্যু হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, অজ্ঞাত কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। কমলাপুর রেলওয়ে পুলিশের সহায়তায় লাশটি বুঝে নেওয়া হয়েছে। কিশোরের পরিচয় শনাক্তে কাজ করছে ।
টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
