Daily Gazipur Online

টঙ্গীতে চলন্ত মাইক্রোবাস আগুনে ভস্মীভূত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে পুড়ে গেছে। তবে গাড়িটির চালক বা যাত্রীদের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কবিরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গাজীপুর শহর থেকে ঢাকাগামী পুরাতন একটি মাইক্রোবাস মুন্নু গেট এলাকায় কামার পাড়ার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের মাঝখানে বিকল হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়।“এ সময় গাড়ির ভিতরে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যান। অল্প সময়ের মধ্যে পুরো গাড়িটি ভস্মীভূত হয়ে যায়।”খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে তিনি জানান।কবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।