ডেইলি গাজীপুর প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় চাঞ্চল্যকর শিশু চাদনী(৭) হত্যা ও ধর্ষণের প্রধান আসামি সিরিয়াল ধর্ষক সুফিয়ান (২১) র্যাব-১ এর সাথে গুলিবিনিময়ের ঘটনায় নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গীর মধুমিতা রেল লাইনের পাশে সজীবের ইটের স্তুপে ক্রশফায়ার দেয়া হয়। সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
নিহত আবু সুফিয়ান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে টঙ্গীর মধুমিতা দরবার শরীফ এলাকায় বসবাস করত।টঙ্গী পূর্ব থানার এসআই মোঃ সফিউল আলম জানান, ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে সুফিয়ান নিহত হওয়ার ঘটনায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করে আনন্দ মিছিল করেন এবং র্যাব ও পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।

২১মে রাত আনুমানিক সাড়ে ১০টায় প্রধান অভিযুক্ত কে ধরতে টঙ্গী মধুমিতা রেলগেট এলাকা অভিযান পরিচালনা করে র্যাব১। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করেন অভিযুক্ত আবু সুফিয়ান। র্যাব ও পাল্টা গুলি চালালে প্রধান অভিযুক্ত নিহত হয়।
র্যাব গাজীপুর কোম্পানি কমান্ডার আব্দুল্লা আল মামুন মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামিকে ধরার লক্ষ্যে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী মধুমিতা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করি।এ সময় সুফিয়ান ও তার সঙ্গের লোকজন র্যাবের উদ্দেশ্যে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে।”
র্যাব কর্মকর্তা মামুন আরও বলেন, এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে সুফিয়ান গুলিবিদ্ধ হয়, অন্যরা পালিয়ে যান। সুফিয়ানকে উদ্ধার করে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় এএসআই আতোয়ার ও কনস্টেবল সেলিম নামে দুই র্যাব সদস্যও আহত হয়।
এ সময় তার কাছ থেকে ৩রাউন গুলি ও একটি অস্ত্র উদ্ধার করা হয়। ইতিপূর্বে তার নামে টঙ্গী পূর্ব থানায় চুরি-ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।
ঘটঁনার বিবরণে র্যাব জানায়,গত ১৬ মে মহানগরীর টঙ্গী পূর্ব থানার মধুমিতা রেল গেইট এলাকার একটি ময়লার স্তুপ থেকে বেলতলা এলাকার ভাড়াটিয়া মো. মামুন মিয়ার মেয়ে মাদ্রাসার ছাত্রী চাদনী(৭) এর লাশ উদ্ধার করে পুলিশ। চাদনী কে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানা যায়।
মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেনীতে লেখাপড়া করত। ঘটনার আগের দিন ১৫ মে বিকেল ৩টার দিকে চাদনী তার বাসা হইতে ১০০ গজ দূরে রেল লাইনের পাশে খেলার মাঠে খেলাধুলা করতে যায়। পরবর্তীতে বাসায় না ফিরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং রাতে স্থানীয় মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেয়া হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরের দিন সকাল ১০ টায় টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেল গেইট এলাকায় সজীবের ইটের স্তুপের পাশে থেকে ভিকটিম চাদনীর মরদেহ পাওয়া যায়। মরদেহের গলায় ও দুই পায়ে আঘাতের চিহৃসহ ধর্ষণের আলামত পাওয়া যায়।
এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে র্যাব-১ এর একটি গোয়েন্দা দল অতি দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানায়,এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাত আড়াইটার সময় র্যাব-১ এর একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানার রেল স্টেশন এলাকা থেকে গণধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত মো. নিলয়(১৫) আটক করেছে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ অস্ত্রধারী চুরি, ছিনতাইকারী দলের অন্যতম সক্রিয় সদস্য। সে আরও জানায়, দীর্ঘ দিন যাবৎ সে এবং তার সহযোগীরা মিলে টঙ্গী রেল স্টেশন এবং তার আশপাশ এলাকায় নিয়মিত চুরি ছিনতাই সংঘঠিত করে আসছিল।
নিলয় এর পরিবার এবং ভিকটিম চাদনীর পরিবার একই ভবনে ভাড়া থাকত, সেই সুবাদে নিলয় এবং চাদনী পূর্ব পরিচিত। ঘটনার দিন গত ১৫ মে বিকাল ৩ টার দিকে চাদনী খেলার মাঠে খেলাধুলা করতে আসলে নিলয় এবং এই ঘটনার অন্যতম হোতা তার পলাতক সহযোগী মিলে ভিকটিম চাদনীকে চোখে চোখে রাখে এবং খেলাধুলা চলাকালীন নিলয় তাকে কৃষ্ণচ‚ড়া গাছ থেকে ফুল পেড়ে দেয়। চাদনী বাসায় ফিরার পথে বৃষ্টি হওয়ায় আশে পাশে লোক সমাগম কম থাকায় ধৃত নিলয় ও তার সহযোগী পূর্ব পরিকল্পিত ভাবে লোক চক্ষুর আড়ালে নিহত চাদনীকে চকলেট কিনে দেয়ার নাম করে ফুসলিয়ে পার্শ্ববর্তী টঙ্গীস্থ মধুমিতা রেল গেইট এলাকায় সজীবের ইটের স্তুপের আড়ালে নিয়ে যায়। এর পর প্রথমে ধৃত নিলয় ভিকটিমের দুই হাত মুখ চেপে ধরে রাখে এবং তার সহযোগী শিশু চাদনীকে ধর্ষণ করে। এভাবে তারা দুই জনই ভিকটিমকে জোড়পূর্বক পালাক্রমে একাধিক বার গণধর্ষণ করে।
পরবর্তীতে চাদনী কান্নাকাটি করে অজ্ঞান হয়ে পড়ে এবং ধর্ষণকারীরা ভাবে ভিকটিম বাড়ীতে গিয়ে সবাইকে বলে দিবে। এসময় পলাতক ধর্ষক চাদনীর গলা টিপে ধরে এবং নিলয় ভিকটিমের দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে তারা চাদনীর মরদেহ ময়লার স্তুপে ফেলে রেখে সেখান হতে দ্রুত পালিয়ে যায়।