Daily Gazipur Online

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করতে থাকেন। তার মৃত্যু হলে কয়েকজন ব্যক্তি ওই যুবকের মরদেহ বালুর মাঠে ফেলে চলে যায়। পরে খবর পাঠালে রাত এগারোটায় পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।