ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর বড় দেওড়া হাজী মোহাম্মদ আলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও হাজী মোহাম্মদ আলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মজিবুর রহমান মাষ্টার ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো. সোলায়মান হায়দার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আক্তার হোসেন দুদু, কামাল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহিদা পারভিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহার শিমা, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক তাহমিনা আফরোজ, নিয়ামুল হাসান নাদিম, আসাদুর রহমান মাস্টার। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।