Daily Gazipur Online

টঙ্গীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে বিপুল পরিমান গাঁজাসহ ফারুক হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফারুক হাওলাদার পটুয়াখালী জেলার বাউফল থানার সিংরাকাঠি গ্রামের মৃত ইদিস হায়দারের ছেলে। সে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকার জৈনেক মোরর্শেদের বাড়ীতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাভেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফারুক হাওলাদার নামে এক মাদক কারবারিকে আমরা গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাইভেটকার জব্দ করা হয়। নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।