জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভনে এক নারী গার্মেন্টসের আইটি কর্মকর্তাকে (২৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় গাজীপুরা বাইগারটেক এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাজু আহম্মেদকে রোববার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত রাজু আহম্মেদ কুষ্টিয়া ভেড়ামারা থানার কুদালীপাড়া গ্রামের আ: রউফ মিয়ার ছেলে। সে আশুলিয়া জিরাবো এলাকায় থাকত।
মামলা সূত্রে জানা যায়, ওই যুবতী গাজীপুরা এলাকার হোপলোন গার্মেন্টসে আইটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ৮ মাস পূর্বে মুঠোফোনের মাধ্যমে রাজু’র সাথে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেন তারা। গত শুক্রবার রাত ৯ টার দিকে ওই যুবতীর বাইগারটেকের বাসায় আসে রাজু। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত রাজু যুবতীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে। উডায়ন্ত না পেয়ে শনিবার রাতে ধর্ষিতা নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা (নং ৫) দায়ের করেছেন। পরে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে জিরাবো এলাকায় রাজুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।