Daily Gazipur Online

টঙ্গীতে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্ন অভিযান

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও এক্সপার্ট ইনফেন্ট্রী সংগঠনের উদ্যোগে  বৃহস্পতিবার দুপুরে বৃক্ষ রোপন ও ডেঙ্গু প্রতিরোধে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল চত্তরে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় হাসপাতাল চত্তরে বিভিন্ন প্রজাতির ২৫ বৃক্ষের চারা রোপন ও আনাচে-কানাচে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. কমর উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পারভেস হোসেন, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. কাজী মনজুর, সাধারন সম্পাদক মো. রেজাউল করিম, শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও উদ্যোগী সংগঠনের সদস্যবৃন্দ প্রমূখ।