Daily Gazipur Online

টঙ্গীতে ব্যবসায়ীদের মিলনমেলা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী ও গাজীপুরে সিমেন্ট ব্যবসায়ীদের ব্যবসার মান উন্নয়নের লক্ষ্যে মীর সিমেন্ট লি: ও মেসার্স শওকত ট্রেডিং করপোরেশনের যৌথ উদ্যোগে সিমেন্ট ব্যবসায়ীদের মিলনমেলা শনিবার রাতে হোসেন মার্কেট এলাকায় ফ্রেন্স অব ফ্যামিলি মিলনায়তনে পরিবেশক মেসার্স শওকত ট্রেডিং কপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মীর সিমেন্ট লি: চীফ মার্কেটিং অফিসার মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর সিমেন্ট লি: বিক্রয় ও বিপনন ম্যানেজার পুলক মন্ডল, গাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী থানা যুবলীগের প্রভাবশালী সদস্য বিল্লাল হোসেন মোল্লা, মীর সিমেন্ট লি: ট্যাকনিক্যাল সাপোর্ট ম্যানেজার রফিকুল মুহিত, সহকারী ব্যবস্থাপক বিক্রয় ও বিপনন এ এইচ এম মাসুম, ব্যবসায়ী হাজী হুমায়ুন কবির জুয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে।