Daily Gazipur Online

টঙ্গীতে শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চিত্রাঙ্গান ও রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার গ্রহন করছে পঞ্চম শ্রেণির ছাত্র নাসিয়ান উদ্দিন সাফতাগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গান , রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি নুরুজ্জমান রানা,শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এ সময় নুরুজ্জমান রানা বলেন, ২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনুষ্ঠানে শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।