Daily Gazipur Online

টঙ্গীতে সাংবাদিক কাশেম রানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক মরহুম এম এ কাশেম রানার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সংলগ্ন কাদেরিয়া টেক্্রটাইল মিলস জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ক্লাব সদস্যরা ছাড়াও এলাকার মুসল্লিরা শরিক হন। এছাড়া মরহুম কাশেম রানার পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাফাত আল ফয়সাল দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। মরহুম এম.এ কাশেম রানার রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কাদেরিয়া টেক্সটাইল মিলস জামে মসজিদের ঈমাম মো. আশ্রাফুল ইসলাম।
উল্লেখ্য, গত বছর ২৮ জুলাই টঙ্গী প্রেসক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক এম.এ কাশেম রানা আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।