Daily Gazipur Online

টঙ্গীতে স্কুলের মাঠে মিলল গুলি–রিভলবার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি বিদেশি রিভলবার জব্দ করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে এই অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, আজ সন্ধ্যায় স্কুলটির মাঠে পরিত্যক্ত অবস্থায় রিভলভার ও গুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ এসে রিভলবার ও ১৫ রাউন্ড গুলি জব্দ করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলের মাঠ থেকে বিদেশি রিভলবারসহ গুলি জব্দ করে থানায় আনা হয়েছে। কে বা কারা রিভলবারটি ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।