Daily Gazipur Online

টঙ্গী‌তে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক‌দের উপর হামলা

জাহাঙ্গীর আকন্দ : গাজীপু‌রের টঙ্গী‌তে ট্রাক প্রতী‌কের স্বতন্ত্র প্রার্থী আ‌লিম উ‌দ্দিন বু‌দ্দিন সমর্থক‌দের উপর হামলা হ‌য়ে‌ছে। শুক্রবার দুপুর আড়াইটায় হাজী মাজার ব‌স্তি‌ এলাকায় এঘটনা ঘ‌টে। এঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় পৃথক দুই‌টি সাধারণ ডা‌য়ে‌রি হয়।
জানা যায়, শুক্রবার জুমার জামা‌জের পর স্বতন্ত্র পার্থী সমর্থকরা নির্বাচনী প্রচারণার লিফ‌লেট বি‌লি কর‌তে‌ছি‌লো। এসময় আ‌মিরুল ইসলাম স্বপন, ইসমাইল হো‌সেন, খোকন , রু‌বেল, ম‌নির হো‌সেন, ইমান আলী, মো‌মিন ও র‌বিউল ইসলাম বাবু স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বোরহান উ‌দ্দিন ও নু‌রে আলমের সা‌থে কথা কাটাকা‌টির এক পর্যায় মারামা‌রি হয়। এসময় বোরহান উ‌দ্দিন ও নু‌রে আলম গুরতর আহত হয়। তা‌দের দুইজন‌কে শ‌হিদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিতসা দেওয়া হ‌য়ে‌ছে।
অ‌ভি‌যুক্ত আ‌মিরুল ইসলাম স্বপন ব‌লেন, নির্বচানী পোস্টার লাগা‌নো নি‌য়ে তর্ক বির্তকের এক পর্যায় হাতা‌ হা‌তি হ‌য়। এসময় আ‌মিসহ দুই‌ তিনজন আহত হ‌য়ে‌ছি। এঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় সাধারণ ডা‌য়ে‌রি করা হ‌য়ে‌ছে।
আহত বোরহান উ‌দ্দিন ব‌লেন, আমরা ট্রা‌কের লিপ‌লেট বি‌লি কর‌তে‌ছি। প‌রে আ‌মিরুল ইসলাম স্বপন, ম‌নির, ইসমাইল ও খোকনসহ আরও অ‌নে‌কে আমা‌কে ও নু‌রে আলম‌কে মারধর ক‌রে‌ছে। তারা নু‌রে আল‌মের হাত ভে‌ঙ্গে ফে‌লে‌ছে। এঘটনায় থানায় জি‌ডি করা হ‌য়ে‌ছে।
টঙ্গী প‌শিচম থানা ও‌সি মো, সাখাওয়াত হো‌সেন ব‌লেন, এঘটনায় থানায় দুই‌টি জি‌ডি নেওয়া হ‌য়ে‌ছে। বিজ্ঞ আদাল‌তের মাধ‌্যমে বিষয়‌টি তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।