Daily Gazipur Online

টঙ্গীতে ৮’শ পিছ ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর ব্যাংকমাঠ বস্তি এলাকা শুক্রবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ৮’শ পিছ ইয়াবাসহ শাহিনকে (২৮)নামে এক মাদক কারবারি আটক করেছে। আটকৃকত মাদক কারবারি মুন্সিগঞ্জ সদর এলাকার জাজিরা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। সে ব্যাংকের মাঠবস্তি এলাকায় থেকে মাদক ব্যবসা করত।
টঙ্গী পূর্ব থানার এএসআই জাহাঙ্গীর জানান, শাহিন ইয়াবার একটি চালান সরবরাহের জন্য বস্তিতে তার বাসার নিকট অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহিনকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৮’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গতকাল শনিবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ব্যাংকমাঠ বস্তিতে থেকে সুকৌশলে বস্তি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।