Daily Gazipur Online

টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ত্রাণ সামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব¦ মো: জাহিদ আহসান রাসেলের নির্দেশে মানবতার সেবায় গরীব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে চাউল ৫ কেজি, ডাউল আদা কেজি, পিয়াজ ১ কেজি, আলু ২ কেজি, সাবান ১টি, সয়াবিন তৈল আদা লিটার শতাধিক পরিবারের মাঝে বিতরণ করছেন টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু। রবিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। গরিব অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা কাজী চঞ্চল, বিপ্লব সরকার, মহিলা আওয়ামীলীগ নেত্রী মিলি আক্তার, ছাত্রলীগ নেতা নাঈম প্রধান, হিরা সরকার, খন্দকার পিয়াস, ইসতিয়াক অন্তু হাওলাদার, সাওয়ন প্রধান প্রমুখ।
এ সময় টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু বলেন, দেশ আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টেইনে আছে। সাধারণ মানুষের মানুষের আয় রোজগার নেই। তারা অসহায়, অসহায় মানুষের কথা চিন্তা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেলের নির্দেশে আমি এই আয়োজন করি। আমি অনুরোধ করবো দেশের বৃত্তবান ও ধণাঢ্য মানুষেরা গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। যার যা সাধ্য আছে সেই পরিমাণ গরিব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিবে।