Daily Gazipur Online

টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রজত জয়ন্তী উৎযাপন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজত জয়ন্তী উৎসব শনিবার সন্ধ্যায় টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং থানা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইদুল হক লিটন প্রধানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। রজত জয়ন্তী উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সমবায় ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রজব আলী, সহ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন বিএ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, শহীদ জঙ্গী, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বেলায়েত হোসেন, আজমেরী খান টুটুল, ইমরান তালুকদার বশির, ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমির হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাইদুর লস্কর, ৫২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন মোল্লা, বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়েছে।