Daily Gazipur Online

টোক উপস্বাস্থ্য কেন্দ্রের অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের টোক নয়ন বাজার মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত ১১০ নম্বর এসএ দাগের ২ শতাংশজমি অবৈধ দখলে স¤প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গতকাল ২ ফেব্রুয়ারী বিকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রসাশন।
জানাযায়, টোক নয়ন বাজার মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত ১১০ নম্বর এসএ দাগের ২ শতাংশ জমি স্বাস্থ্য কেন্দ্রের নামে থাকলেও তা সুলতাপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মামুন ও সালুয়াটেকী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নজরুল ইসলাম ভোগ দখলে দোকান নির্মাণ করে কাপড়ের ব্যবসায় পরিচালনা করার অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার, এ ব্যাপারে স্থানীয় ইউএনও ও জেলা প্রশাসকে অবহিত করেন। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আদেশ দেন।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, আমরা সমস্থ নথি পত্র দেখেছি যে এই যায়গাটা অবৈধ এবং এইটুকু উচ্ছেদ হওয়া দরকার আমরা ইউএনও কে বলেছি উচ্ছেদ করার জন্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, টোক উপস্বাস্থ্য কেন্দ্রের অবৈধ জমি উচ্ছেদ কাজ চলছে।