স্টাফ রিপোর্টার: ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি প্রতি বছরের মতো এবারও দূরস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় নাজির বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে।
ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদুল্লাহর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই পরিচালক আলহাজ্ব আবু মোতালেব। বিশেষ অতিথি ছিলেন হোসেন এ শিকদার, সহসভাপতি ঢাকা চেম্বার, ঢাকা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আফতাব উদ্দিন, সুরিটোলা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, দীল মোহাম্মদ দীলু, মোঃ আলী হোসেন, মোঃ আনোয়ার ইসলাম জাহাঙ্গীর, হাফেজ মাওলানা এহসান উল্লাহ, হাফেজ আবদুস সামাদ মাদানী, হাসেম সূফী, মাওলানা শামসুল হক শিবলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সায়কা বানু, ইকবাল আহমেদ, মোঃ ওবায়দুল হক পাটোয়ারী, হাফেজ ওয়াসীম উদ্দিন সজীবসহ ঢাকা যুব ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন সংগঠনের কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইমরান হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা যুব ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। এই সংগঠন থেকে টিকা দিবস পালন, ঈদে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, কোরবানি ঈদের পর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। শুধু পুরান ঢাকা নয়, এই সংগঠনের কার্যক্রম এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।
ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
