Daily Gazipur Online

তারেক রহমানের সাথে ১২ দলীয় জোট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের নেতারা।
বুধবার (১৪ জানুয়ারি,২০২৬) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।