Daily Gazipur Online

তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপুরে নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তুরাগ নদের রেলসেতুর নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুও কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরো জানায়, ওই যুবকের শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন ছিল।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হযরত আলী মিলন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। যুবকের পরিচয় নিশ্চিত হওয়ারও চেষ্টা চলছে।