Daily Gazipur Online

তেজগাঁওয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি নিষিদ্ধ গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- হেমন্ত দাস ও মোঃ রাকিব ব্যাপারী।
এ সময় তাদের নিকট থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে সোমবার এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক বেঁচাকেনা সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।
এবিষয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।