Daily Gazipur Online

দি লাইফ সেভিং ফোর্সের ৯ কর্মী করোনায় আক্রান্ত

এস,এম,মনির হোসেন জীবন : দি লাইফ সেভিং ফোর্স ” ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের” নয় (৯) জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনকে হোম কোয়ারেন্টাইনে এবং বাকি আটজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
” দি লাইফ সেভিং ফোর্স ” ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত নয়জনের মধ্যে সাতজন সদরঘাট ফায়ার স্টেশনের এবং দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের। অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে তারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের এই উর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, তাদের সবাই শারীরিক ভাবে ভালো আছেন। তবে, তাদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। তাদের স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।