এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া (বিপিএম ও পিপিএমবার) বলেছেন, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভুমিদস্যু, টেন্ডারবাজ, সন্ত্রাস ও জঙ্গি -জঙ্গিবাদের কোন জায়গা নেই।
তিনি বলেন, শিগগির সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদস্যু, মাদক ব্যবসায়ী ও মাদকের শেল্ডারদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। যদি কেউ এগুলো করে থাকে,সে যতো বড় শক্তিশালী হোক না কেন তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো।
ডিএমপি কমিশনার আরও বলেন, মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি পুলিশের কোন সদস্য যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, তাদেরকেও আমরা আইনের আওতায় আনা হবে।
তিনি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরস্থ উত্তরা কমিউনিটি সেন্টারে অনুষ্টিত আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: নাবিদ কামাল শৈবালের সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ হলো বৈশ্বিক সমস্যা। অনেক কারণে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের সাথে পশ্চিমা গোষ্ঠীর টানাপোড়েন থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, মাদকাসক্তি ব্যক্তি নিজের সাথে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। এই মাদকের ফলে আমাদের ভবিষ্যত তরুণ প্রজন্ম ধ্বংস হলে দেশের উন্নয়নের কিছুই থাকবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে তথ্য দিন, পুলিশ আপনাদের পাশে আছে।
তিনি আরো বলেন, সন্তান মাদকাসক্ত বা জঙ্গিবাদে জড়িয়েছে কি না তা প্রথমত বাবা-মার দেখার দরকার, এরপর নজরদারিতে রাখার দরকার শিক্ষা প্রতিষ্ঠানের। এমন কিছু দেখলে পুলিশকে জানান। আমরা কাউন্সিলিং এর মাধ্যমে তাকে সুপথে আনার চেষ্ঠা করব।
আছাদুজ্জামান মিয়া বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক ও সন্ত্রাস দমন করা যাবে না। আপনারা পুলিশকে পজিটিভলি দেখেন। আমাদের থানা পুলিশের দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। থানা থেকে ভূক্তভোগীকে সর্বোচ্চ আইনী সাহায্য করতে নির্দেশ দেয়া হয়েছে। থানায় এসে যাতে কেউ হয়রানি না হয় সেদিকে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশনা দেয়া আছে।
তিনি আরও বলেন, রমজানে আইনশৃঙ্খলার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর সড়ক পথ, রেলপথ, নদীপথসহ সব ধরনের যাতায়াতে সিসি ক্যামেরা ও উন্নত প্রযুক্তি স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। সেইসঙ্গে রমজানে যানজট সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ২০১৬ সালে গুলশানের হলিআর্টিজের সন্ত্রাসী জঙ্গি হামলার ঘটনাটি ছিল ধেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। জঙ্গি ও সন্ত্রাসবাদ সারা বিশ্বে বিষ্ময়কর। টেকসহ উন্নয়নের জন্য চাই টেকসহ নিরাপত্তা।
তিনি বলেন, তবে, একেবারেই ক্রাইম ফ্রি সমাজ চিন্তা করা যায় না। কেউ অপরাধ করলে আমরা দ্রুত সময়ে তাদের সনাক্ত করে গ্রেফতার করছি। জ্বালাও পোড়াও রাজনীতি থেকে শুরু করে হলি আর্টিসান হামলা ছিল দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আমরা সকল ষড়যন্ত্র জীবনবাজি রেখে প্রতিহত করেছি। জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বে অনুকরণীয়।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের গোয়েন্দাদের কঠোর নজরদারির কারণে হলি আর্টিসানের পর বাংলাদেশে কোন সন্ত্রাসী হামলা হয়নি। আমাদের গোয়েন্দারা ও কাউন্টার টেরোরিজম বিভাগ জঙ্গিদের নেটওয়ার্ক বিধ্বস্ত করে দিয়েছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সক্ষমতা আগের চেয়ে বৃুদ্বি পেয়েছে। আমরা এদেশের সন্তান। পুলিশ মুক্তিযুদ্বের উত্তরাধিকার। আমরা সর্বক্ষেত্রে মানবিক ভাবে দমন করি।
মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে কমিশনার বলেন, বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক। আমরা চাইনা ঐশীর মত আর কোন ঐশী আমাদের সমাজে তৈরি হোক। মাদক সম্পর্কিত তথ্য পুলিশকে দিন। তথ্য দাতার নাম কোন অবস্থায় প্রকাশ করা হবে না। তথ্য দাতার নাম প্রকাশ করা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করার অংশ। পুলিশের কোন সদস্য মাদক ও মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, কোন ছাড় দেয়া হবে না। পুলিশ কর্মকর্তার মেয়ে ছিল ঐর্শী। তার মতো কেউ হোক আমরা তা চাইনা। মাদক হলো পরিবার ,সমাজ ও দেশের একটা ক্যান্সার। এটি যে কোন মূল্যে বন্ধ করতে হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে মাদকের আখড়াগুলো আমরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। যারা মাদকের সাথে জড়িত,যারা ইন্ধন ও শেল্ডারদাতা। তাদেরকে আমরা চিহিুত করে অচিরেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
তিনি বলেন, কোন তথ্যদাতার নাম যেন কোন অবস্থাতেই প্রকাশ না পায় সেদিকে কঠোর নজর দেওয়ার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি উদ্বাত্ব আহবান জানান।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ইভটিজিং, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনা ঢাকা মহানগরীর চিত্র ভিন্ন। এধরনের কোন অভিযোগ পেয়ে আমরা সাথে সাথে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।
বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, জঙ্গিআদ ও সন্ত্রাসবাদ হল বৈশ্বিক সমস্যা। ‘বৈশ্বিক ঝুঁকির প্রেক্ষিতে আমাদের দেশ ঝুঁকিতে থাকলেও কোনো হামলার আশঙ্কা নেই। তবে সন্ত্রাসীরা যেন হামলার জন্য রসদ জোগাড় করতে না পারে সেটি আমরা মনিটরিং করছি।
তিনি আর ও বলেন, নিউজিল্যান্ড ও শ্রীলংকার হামলার পর থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রিভিউ করছি, বাড়িয়েছি। নিউজিল্যান্ড সন্ত্রাসী ধারা কমপক্ষে ৫০জন নিহত হয়েছে। এটি জঙ্গিবাদের অংশ। যারা ঘটনা ঘটিয়েছে তারা খুনি। এবিষয়ে সবলকে সতর্ক থাকতে হবে।
সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, আমাদের সিকিউরিটি থ্রেট কতটুকু- গোয়েন্দা তথ্য ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ অ্যানালাইসিস করে আমরা রিভিউ করি। আমরা আশা রাখি, বৈশ্বিক ঝুঁকির মধ্যে এখানে ঝুঁকি থাকলেও তারা (সন্ত্রাসীরা) সফল হবে না।
নিউজিল্যান্ড ও শ্রীলংকা সন্ত্রাসী হামলার পর আমাদের দেশের জঙ্গি সংগঠনের মধ্যে একটি প্রতিশোধপরায়ণ প্রবণতা জেগে উঠেছে উল্লেখ করে মনিরুল ইসলাম আরো বলেন, আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্সির মাধ্যমে কিছু তথ্য পেয়েছি। ইতিপূর্বে আমাদের বিভিন্ন অভিযানে তাদের সাংগঠনিক সক্ষমতা অনেকটা ভেঙে গেছে। তবে শ্রীলঙ্কায় হামলার ঘটনার পর থেকে নিঃসন্দেহে তারা ইন্সপায়ার হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দেশের কিছু লোক রাজনীতির নামে জঙ্গি সংগঠনের মধ্যে একটি প্রতিশোধপরায়ণ প্রবণতা জেগে উঠেছে-যা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ কোন ভাবে মিলেনা।
তিনি বলেন, আগামী দিনে জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে মিলেমিশে একসাথে কাজ করতে হবে।
আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ও ডিএমপি’র স্পেশাল এ্যাকক্রশন গ্রæপের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ (ডিসি) মোঃ মাসুদুর রহমান (পিপিএম), অতীশ দিপংকর বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শেখর ইসলাম, শান্ত মারিয়ার ইউনির্ভার্সিটি ক্রিয়েটিভ ও টেকনোলজি ভাইস-চ্যান্সেলর ড. কাজী মো: মফিজুর রহমান, উত্তরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান, উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর আনিছুর রহমান (অব.), উত্তরা চায়না বিদেশী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এনডি লিও, সহ-সভাপতি মি.কিউ জারিন বক্তব্য রাখেন।
এছাড়া আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্বা এস.এম.তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগনেতা মো: কামাল উদ্দিন, এডভোকেট আবু হানিফ, ডিএনসিসি’র নির্বাচিত কাউন্সিলর বীরমুক্তিযোদ্বা আলহাজ মো: নাছির উদ্দিন, কাউন্সিলর মো: শরীফুর রহমান, মো: ফরিদ হোসেন, মো: জয়নাল আবেদীন, এমডি শামীম দেওয়ান কাউন্সিলর সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচছাসেবকলীগ, ব্যবসায়ী,কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষিাকা, সাংবাদিক, ইউনির্ভাসিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,ডিএমপি ও উক্তরা বিভাগের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।