নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরিব ফাউন্ডেশনের সামাজিক আন্দোলন ক্লিন এন্ড গ্রীন নবীনগর ইউনিটের উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচী গত সোমবার উপজেলার সুহাতা গ্রামের নবীনগরের আলোর ঘর নামে খ্যাত গুঞ্জন পাঠাগারে কয়েকজন দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের মধ্যদিয়ে ৪ দিনব্যাপী বিতরণ কর্মসূচি শুরু করেছে সিজিবি।
এলাকার কয়েকটি গ্রামে নির্ধারিত তালিকা অনুযায়ী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা পৌছে দেয়া হবে।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ৫ কেজি চাল , ২ কেজি আলু, আধাকেজি ডাল, ১ কেজি পিয়াজ ও ১ টি সাবান ।জানা যায়, এই চলমান কর্মসূচিতে হিজড়া সম্প্রদায়ের মধ্যেও একটি প্যাকেজ সহায়তা পৌছে দেয়া হবে।এতে থাকবে ৫০ কেজি চাল, ১০ কেজি আলু, ২ কেজি ডাল, ৫ কেজি পিয়াজ, ৫ টি সাবান, ২ কেজি চিনি, ৫ লিটার তেল, ১ কেজি গুড়া সাবান, ২৫০ গ্রাম চা-পাতা। বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে সিজিবি’র সদস্য আব্দুর রহমানের সঞ্চালনায় ও আশরাফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিজিবি কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সাইদুর রহমান পারভেজ, কবি স্বপন মিয়া, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. মজনু সরকার রানা,আনিসুর রহমান,মো. মাসুম, শিক্ষক ও সাংবাদিক তৌফিকুর রহমান মাস্টার, সুমন আহমেদ মাস্টার, দেলোয়ার হোসেন, সাংবাদিক সফর আলী প্রমুখ।