Daily Gazipur Online

নবীনগরে দুই ইয়াবা সম্রাট গ্রেফতার

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের শিবপুর ইউনিয়নের ইয়াবা সম্রাট হিসাবে খ্যাত সোহান মিয়া ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই সহযোগীরা হচ্ছে মো. আলমগীর ও মদন মিয়া বাড়ি শিবপুর গ্রামে । শনিবার(১৬/১১)পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেলা হাজতে প্রেরণ করেছে। শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বিবেকানন্দ দেব নাথ-এর নের্তৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শিবপুর সিএনজি ষ্ট্রেশন থেকে ইয়াবা বিক্রীকালে তাদের গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা ১৬ পিস ইয়াবা উদ্বার করে পুলিশ।
উল্লেখ্য শিবপুর এলাকার এ ইয়াবা সম্রাট সোহান মিয়াকে গত ১৬ই জুন ৫০০ পিস ইয়াবাসহ তৎকাীলন ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম গ্রেফতার করেন কিন্তু মোটা অংকের বিনিময়ে ফাঁড়ির ইনচার্জ তাকে সেবনকারি দেখিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন ।