Daily Gazipur Online

নবীনগরে নবী রাসুলকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভোলায় বোরহানউদ্দিনে নবী রাসুল (সা:)কে নিয়ে হিন্দু যুবকের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভরত নবী প্রেমিকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে আজ বুধবার সর্বস্তরের উলামা মাশায়েখ ও তাওহীদি জনতার বিশাল একটি বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।“ ইস্কনের আস্তানা ভেংগে দেও গুড়িয়ে দাও,ইস্কনকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে করতে হবে,ইস্কনের ইন্দনে বুয়েট ছাত্র ও ভোলায় হত্যাকান্ডে বিচার চাই বিচার চাই, ভারতের দালালরা হুশিয়ার সাবধান” এই সব শ্লোগানে হাজার হাজার তাওহীদির জনতার এই বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে এস আর মসজিদ মাঠ প্রাঙ্গনে গণসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম নবীনগর উপজেলা শাখার আমীর মাওলানা আমিরুল ইসলাম । সভায় বক্তারা ইস্কনকে নিষিদ্ধ ঘোষনা, বিপ্লব চন্দ্র শুভ ও খুনি পুলিশের ফাঁসি, নবী রাসুলকে কটুক্তি করলে ফাঁসি সংসদে আইন পাস, নিহতদের পরিবারকে ক্ষতিপুরুন,আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ,গ্রেফতারকৃত মুসলমান ভাইদের নিঃশর্ত মুক্তিসহ বেশ কিছু দাবী তুলে ধরেন। বক্তব্য রাখেন-ইমাম হাফেজ মাওলানা মাকবুল হোসাইন বেলায়াত উল্লাহ্, মাওলানা মেহেদী হাসান,মাওলানা আনোয়ার হোসাইন,মাওলানা আবদুল মোমেন ভ’ইয়া,মাওলানা ফজুলর রহমান,মাওলানা রায়হান উদ্দিন আনসারী, মাওলানা আবদুর রউফ, মাওলানা শহিদুল্লাহ্, যুবলীগ নেতা ওমর ফারুক,মাওলানা রহমতুল্লাহ্,মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা সাদেকুল ইসলাম, হাফেজ রাকিবুল ইসলাম তাজ প্রমূখ।