Daily Gazipur Online

নবীনগরে সজীব ওয়াজেদ জয় পরিষদের বৃক্ষরোপন কর্মসূচি পালন

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : সজীব ওয়াজেদ জয় পরিষদ নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোকাবহ আগস্ট উপলক্ষে সম্প্রতি আলোচনা ও দোয়া মাহফিল সহ মুজিব ১০০ বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম রিপন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল ইসলাম রাজিব,নবীনগর উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার রনি,সজীব ওয়াজেদ জয় পরিষদ নবীনগর উপজেলা শাখার সভাপতি সুমন মীর,সাধারণ সম্পাদক এস. এম সোহাগ প্রমুখ।