মোঃ আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বড়াইল ইউনিয়নে খারঘর গণহত্যা দিসব উপলক্ষে খারঘর পাগলা নদীর তীরে ‘৭১ স্মৃতিস্তম্ভ এর সামনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। ৭১ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী ব্রহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে খারঘর গ্রামে ব্যাপক হত্যালিলা চালায়। ৭১ এর ১০ই অক্টোবর বড়াইল যুদ্ধ ও খারঘর গণহত্যায় নিহত হন ৪৩ জন মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসী। পাকিস্তানী হানাদাররা সেদিন সকালে জাহাজে করে পানি পথে এসে খারঘরে আক্রমন চালায়। তাদের অতর্কিত আক্রমনে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা বড়াইল ছেড়ে সরে যেতে বাধ্য হন। এ সময় যুদ্ধে বড়াইলের জালশুকার মোহাম্মাদ গোলাপ সহবেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মারা যান। সেই সময় হাজী মো. তাজুল ইসলাম, মো. সোহরাওয়ার্দী, আল মামুন সরকারসহ মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকটি গেরিলা গ্রুপ বড়াইল অবস্থান করছিল। তবে পাকিস্তানিদের ভারি অস্ত্রশস্ত্রের সামনে তারা বেশিক্ষন টিকে থাকতে পারেননি। সেইদিনই পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমন করে মুক্তিযোদ্ধাসহ ৪৩জন নিরিহ গ্রামবাসিকে হত্যা করে। এর আগে স্থানীয় রাজাকার ও যুদ্ধাপরাধীদের হামলায় ৭১ এর ২৪শে এপ্রিল বড়াইল বাজার সংলগ্ন হিন্দু বাড়ির ৮ জন পুরুষকে হত্যা করা হয়। হিন্দু বাড়ির ১ জন হিন্দু নারীর সম্ভ্রমহানিও করা হয়।
এসব শহিদদের শ্রদ্ধা জানাতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় মহান বড়াইল-খারঘর যুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করা মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসীদের স্মরণে গার্ড অব অনার প্রদর্শন ও পাশাপাশি পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা, পুলিশ সুপার আনিছুর রহমান সহকারি পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন,এ এসপি( নবীনগর সার্কেল) মেহেদী হাসান, ঢাকা জোনের ডেপুটি কাউন্সিলর প্রফেসার হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,অফিসার ইনচার্জ রনোজিত রায়, আ’লীগ নেতা গোলাম শাহরিয়ার বাদল,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু ,চেয়ারম্যান জাকির হোসেন। অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ এর নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লা।
হায়েনাদের হিংস্র আক্রমনে যারা শহিদ হয়েছেন, ফুল মিয়া পিতা হাফিজউদ্দিন, রেনু মিয়া পিতা ফুল মিয়া, আপজাউদ্দিন পিতা আলী নেওয়াজ, সাজেদা বেগম পিতা আলী নেওয়াজ, আয়েশা পিতা আঃ মান্নান, জোবেদা খাতুন পিতা আবু তাহের, আঃ খালেক পিতা আঃ রহমান, আলী আহম্মদ পিতা আব্বাস আলী, দারু মিয়া পিতা আলী আকবর, ফুল মিয়া আলী আকবর, ফলফত আলী পিতা জগর মাহমুদ, আলী নেওয়াজ পিতা মুন্সী ফজিল, আঃ জলিল পিতা আছু মোল্লা, খুরশেদ মিয়া পিতা চেরাগ আলী, আবদুস ছাদির পিতা বলি মাহমুদ, জজ মিয়া পিতা দারুগালী, মতি মিয়া পিতা কফিলউদ্দিন, সুরুজ মিয়া পিতা কফিলউদ্দিন, কামাল শাহ পিতা আঃ আজিজ, অহিদ মিয়া পিতা বাদশা মিয়া, আবুল কাসেম পিতা আঃ মজিদ, সুফিয়া খাতুন স্বামী ইসমাইল মিয়া, রোকেয়া বেগম পিতা আঃ মজিদ, আবদুস সোবহান পিতা ভানু মিয়া, রহিছ মিয়া পিতা আবদুস সোবাহান, ওহাব আলী পিতা ইসহাক মিয়া, কালা চান মিয়া পিতা হাফিজউদ্দিন, ধন মিয়া পিতা গোলাম হোসেন, মন্তু মিয়া পিতা অলফত আলী, জাহের মিয়া পিতা আঃ করিম, তৈয়ব আলী পিতা নেওয়াজ আলী, ধনু মিয়া পিতা ফুল মিয়া, লতু মিয়া পিতা মাতব্বর আলী গ্রাম বড়াইল, আবুল কাশেম পিতা ইসমাইল মিয়া, আবুল হোসেন পিতা ইসমাইল মিয়া, আলেক মিয়া পিতা ইসমাইল মিয়া, রহিছউদ্দিন পিতা ছব্দর আলী, ফাতেমা বেগম পিতা রহিমউদ্দিন, তঞ্জব আলী পিতা নোয়াব আলী, নিজামউদ্দিন পিতা আবদুল মিয়া, মালু মিয়া পিতা জয়দর আলী, বালি মিয়া পিতা সুবেদার, গ্রাম জালশুকা, আনু মিয়া আয়দার আলী গ্রাম বড়াইল।