Daily Gazipur Online

নরসিংদীতে অভিবাসন বিষয়ক সরকারী প্রতিষ্ঠান সমূহের সেবা প্রদান সংক্রান্ত “ফলো-আপ মিটিং” অনুষ্ঠিত

হলধর দাস ,নরসিংদী: “বিদেশ যাব বৈধ পথে,চাকরি করব নিরাপদে।”এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অভিবাসন বিষয়ক সরকারী প্রতিষ্ঠান সমূহের সেবা প্রদান সংক্রান্ত স্থানীয় পর্যায়ে এক “ফলো-আপ মিটিং”
আজ ৮ জুলাই নরসিংদী সদর উপজেলা মোড়ে অবস্থিত ‘বেলিন্ডা রেস্টুরেন্ট’এ অনুষ্ঠিত হয়।ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ফলো-আপ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম. জামেরী হাসান । সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঞার পক্ষে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন ভূঞা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাহিদা বেগম।
সভায় অভিবাসীদের বিষয়ে মূল আলোাচক ছিলেন, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন, নরসিংদী শাখা ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্টাট ইনচার্জ রুনা পারভীন।
সভায় মূল আলোচ্য বিষয়ের মধ্যে ছিল- প্রথমে লাভ-ক্ষতির হিসাব করে বিদেশ গমনের সিদ্ধান্ত নেয়া; বিদেশ যাওয়ার পূর্বে দু’টি ব্যাংক একাউন্ট খোলা; নিজের পাশ পোর্ট নিজে করা; অর্থ পরিশোধের সময় লিখিত রশিদ গ্রহন করা; ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র/জেলা জনশক্তি অফিসে অনলাইনে নাম নিবন্ধন করা; সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বিদেশ যাওয়া; বিদেশ যাওয়ার আগে ওই দেশের ভাষা জেনে এবং কাজের প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়া ইত্যাদি উলে­খযোগ্য।
অভিবাসী বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে সভায় বক্তব্য রাখেন, নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিডিসি) অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন,জেলা তথ্য অফিসার সানজিদা আমীন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল আলম।
মাহতাব উদ্দিন বলেন, এখন প্রশিক্ষণ ছাাড়া কেউ বিদেশ যেতে পারবে না। গেলেও কোন সুবিধা পাবেন না।
মোঃ শহিদুল আলম বলেন , প্রায় দেড় কোটি লোক বিদেশ থাকেন। ১৬ দশমিক ৪০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অভিবাসীদের মাধ্যমে আামাদের দেশে আসছে। অথচ শ্রীলংকার অভিবাসী কম কিন্তু বৈদেশিক মুদ্রা আমাদের চাইতে তুলনামূলকভাবে বেশী। এর কারণ হলো তারা প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশ যায়।
আমাদের কোন লোক বিদেশ গিয়ে(বৈধ পথে) মারা গেলে সরকার তিন লক্ষ টাকা অনুদান প্র্রদান করেন। লাশ দাফনের খরচ দেন। দেশে ফিরে ৬ মাসের মধ্যে মারা গেলেও এই টাকা প্রদান করে থাকেন। নির্ধািরিত রিক্রোটিং এজেনসির মাধ্যমে বৈধ পথে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে দেশ যেমন লাভবান হবেন তেমনি যিনি যাবেন তিনিও লাভবান হবেন। বিষয়গুলো ব্যাপকভাবে প্রচার কররতে হবে দেশের প্রতিটি এলাকায়।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে অভিবাসী বিষয়ক বিভিন্ন সম্স্যা তুলে ধরেন এবং সমাধানের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন জেলা গ্রিভেন্স কমিটি(জিএমসি)’র সদস্য আজকের খোজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল­াত, শিক্ষক-সাংবাদিক হলধর দাস,সাংবাদিক সোহেল এস হোসেন, এমডিএস এর নির্ব াহীূ পরিচালক ফাহিমা খানম, অভিবাসী ফোরামের জেলা সভাপতি মোঃ জসীম উদ্দিন প্রমুখ।
মনজিল এ মিল­াত “ পাশপোর্ট অফিেেস এনজিও দের নিয়ে একটি সেল খোলার উপর গুরুত্ব আরোপ করে বলেন , এর মাধ্যমে বিদেশগামীদের পরামর্শ দেয়া যেতে পারে।
জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, দালালদের বাদ দিয়ে নয়, তাদের লাইসেন্স দিয়ে বৈধতা দেয়া উচিত। কারণ , দালালদের মাধ্যমেই বেশীর ভাগ লোক বিদেশ যায়। তাদের দায়বদ্ধতার মাঝে নিয়ে আসা উচিৎ।
সভাপতির ভাষণে এ.এইচ.এম. জামেরী হাসান বলেন, জেলার সকল এলাকায় জিও , এনজিও সকলকে প্রচার কাজে ব্যাপক ভূমিকা রাখতে হবে। তাহলেই সরকারের উদ্দেশ্য সফল হবে । লাভবান হবেন অভিবাসীরাও।