Daily Gazipur Online

নরসিংদীতে গাজা উদ্ধার:৩ জনের জেল জরিমানা

হলধর দাস: আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০২১) নরসিংদীতে মাদক বিরোধী টাক্সফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। অবৈধ গাজা বহনে জড়িত মহিলা সহ তিন জনকে জেল জরিমানা করা হয়।
জানা গেছে, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কে আন্তঃজেলা পাবলিক বাসে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান এর নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় কয়েকটি আন্তঃজেলা পাবলিক বাসে তল্লাশী করে মোট ০৮ কেজি গাজা নিজ হেফাজতে পাওয়ায় দুইটি পৃথক মামলায় মোট ০৩ (তিন) জন আসামির দুই জনকে যথাক্রমে ০১বছর করে এবং অপর আসামিকে ০৬ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ, নরসিংদী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ।
নরসিংদী জেলায় মাদকের ব্যবহার ও জেলাধীন মহাসড়ক ব্যবহার করে আন্তঃজেলা মাদক পরিবহন নিয়ন্ত্রনে জেলা টাস্কফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খাঁন।