Daily Gazipur Online

নাচোলে বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু

মোঃ নাসিম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে এক স্কুল পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছে।মৃত ছাত্রী হচ্ছে উপজেলার কসবা ইউপির এলাইপুর বাজারের ফারুক হোসেনের মেয়ে ফায়েমা (১৩)।
নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এর সত্যতা নিশ্চিত করে জানান,সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে ঝড়,বৃষ্টি হচ্ছিল এমন সময় ফায়েমা বাড়ির পাশ্ববর্তি আম বাগানে আম কুড়াতে যাই।হঠাৎ বজ্রপাতে আম বাগানেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে ফায়েমা।মৃত ফায়েমা বদ্ধাইচন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিল।