ডেইলি গাজীপুর প্রতিবেদক: নির্বাচন বয়কট করেছেন গাজীপুর সদর উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইজাদুর রহমান মিলন। ১১টা ৪৫ মিনিটে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে শুরু হয় গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন।
সরজমিনে দেখা যায় অবাধ ও সুষ্ঠু্ পরিবেশে নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা নির্ভয়ে ভোট দিচ্ছেন ৷ ভয়ভীতিমুক্ত পরিবেশ হওয়ার কারণে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায় ৷ বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট বিরতি ছাড়াই চলে বিকাল ৫টা পর্যন্ত। গাজীপুর সদরে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করে ।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন উপজেলায় ভোটগ্রহণ চলে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভুটান নির্বাচন কমিশনের একটি পর্যবেক্ষ দল গাজীপুর সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পর্যবেক্ষক দল ১২:৪০ ঘটিকায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করে দুপুর ১:৩৫ ঘটিকা পর্যন্ত অবস্থান করে এবং ১:৪০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে স্থান ত্যাগ করে। এ সময় তারা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু্ পরিবেশে হচ্ছে ৷ নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা নির্ভয়ে ভোট দিচ্ছেন ৷ ভয়ভীতিমুক্ত পরিবেশ হওয়ার কারণে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় ৷ নির্বাচনে এমন পরিবেশ দেখে আমরা খুবই খুশি।’

ভোটারদের সাথে কথা বলে জানা যায় গত নির্বাচনে জয়লাভের পর এলাকয় তেমন উন্নয়ন করেননি তিনি। এছাড়া বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পরেন যারফলে এলাকার জনগণের সাথে দূরত্ব বেড়ে যায় তার। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নারী কেলেঙ্কারি, অবৈধ অস্ত্রবহন সহ বিভিন্ন অভিযোগ করেন স্থানীয় ভোটাররা।
জনগণের কাছে তার মুখোশ উন্মোচন হওয়ায় তিনিও বুঝে ফেলেন তাকে জনগণ আর ভোট দিবেনা। তার পরিবারের পক্ষথেকে তাকে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু তিনি তাতে সায় না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনের মাঠে প্রচারনা চালান কিন্তু তাতে জনগণ সারা না দেওয়ায় তিনি বুঝতে পারেন নির্বাচনে তার পরাজয় নিশ্চিত। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের দিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন থেকে সড়ে দারান বিএনপির এই নেতা ।