Daily Gazipur Online

নড়াইলের ৩ উপজেলায়-চেয়ারম্যান ও ভাইস হলেন যারা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নড়াইল ও কালিয়ায় নৌকার জয় হয়েছে। এদিকে লোহাগড়ায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। নড়াইলের লোহাগড়ায় সিকদার আব্দুল হান্নান রুনু (আনারস প্রতীক) পেয়েছেন ৩৬ হাজার ৩১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদুল বাসার ডলার পেয়েছেন ২১ হাজার ২৫৫ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বি এম কামাল হোসেন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন। এদিকে নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৪১ হাজার ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু। বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর যুবলীগের আহবায়ক বিপ্লব বিশ্বাস বিলো (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩২ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তোফায়েল মাহমুদ তুফান এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ইসমত আরা। অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলাতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। তিনি পেয়েছেন ৪২ হাজার ৮৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন-ইব্রাহিম শেখ ও নারী ভাইস-চেয়ারম্যান সোহেলী পারভীন।