উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নতুন সড়ক আইনে আংশিক পরিবর্তনের আশ্বাসে অবশেষে দেশব্যাপী পরিবহন ধর্মঘট তুলে নেয়া হয়েছে। এর প্রতিপ্রেক্ষিতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যানবাহন চলাচল। জেলার অভ্যন্তরীণ রুট, মুখী ও থেকে ঢাকামুখী বাস, ট্রাক, ট্যাংকলরি, কার্ভাডভ্যান ও পিকআপ চলাচল শুরু হয়েছে। এর আগে থেকে নতুন সড়ক আইন পরিবর্তনের দাবিতে যাত্রী ও পণ্যবাহী সব পরিবহন বন্ধ রেখে প‚র্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটে নামে শ্রমিকরা। এতে সড়ক-মহাসড়কে আটকে পড়ে অসংখ্য পণ্যবাহী যানবাহন। থেকে সবজিসহ বিভিন্ন পণ্য সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে পাইকারি বাজারেও। এদিকে শ্রমিকদের আকস্মিক এ আন্দোলনে দিশেহারা হয়ে পড়ে সাধারন মানুষ। পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিক পক্ষের কেন্দ্রীয় নেতাদের ঘোষণায় আজ থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। জানান, যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।এর আগে, ৪র্থ দিনের মতো নড়াইলের সকল রুটে অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ। উল্লেখ্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক ও নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক জানান, বাস ধর্মঘট অব্যাহত আছে। আমরা এখন ঢাকায় আছি। সকাল ১১ টায় এ বিষয়ে বৈঠকে বসব। এবং সিদ্ধান্ত পরে জানাবো। উল্লেখ্য নড়াইল-যশোর,খুলনা, নড়াইল-লোহাগড়াসহ অভ্যন্তরীন সব রুটে কোনো ঘোষণা ছাড়া ৪র্থ দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। গত রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। পূর্ব ঘোষনা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। জানা গেছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর জেল জরিমানা সংশোধনসহ ১১ দফা দাবীতে নড়াইলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে বক্তারা প্রতিটি সড়ক দুর্ঘটনায় ৩০৪/খ ধারায় মামলা রুজু করা, মটরযান ও চালকেদের ওপর অধিক অর্থদÐ ও জেল জরিমানা সংশোধনের দাবি ছাড়াও ১১দফা দাবি জানান। এর ৭ ঘন্টা পর কোনো ঘোষণা ছাড়াই শ্রমিকরা নড়াইল-যশোর, নড়াইল-লোহাগড়া, নড়াইল-মাগুরা, নড়াইল-নওয়াপাড়া ও নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।