Daily Gazipur Online

নড়াইলে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড পরিদর্শন করলেন এসপি

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান। প্যারেড পরিচালনা করেন মোঃ রায়হান উদ্দিন (মোরাদ) সহকারী পুলিশ সুপার (প্রবেশনার)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল) নড়াইল। সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃদ। পুলিশ সুপার (এসপি) সালাম গ্রহণ ও পরিদর্শন শেষে ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার- এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।