Daily Gazipur Online

নড়াইলে পুলিশ লাইনে সালাম গ্রহণ করছেন জেলা পুলিশ সুপার

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড। সকাল ৯টায় পুলিশ লাইন প্যারেড ময়দানে এ মাস্টার প্যারেডের আয়োজন করা হয়। সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) প্যারেড পরিচালনা করেন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন মুরাদ (প্রভিশনাল) এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল) আর আই পুলিশ লাইন নড়াইল, ডি,আই,ও (১) এস এম এস ইকবাল হোসেন (জেলা বিশেষ শাখা নড়াইল) এ সময় নড়াইল জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ও পুলিশ সদস্য বিভিন্ন পুলিশ ইউনিটের অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন নড়াইল জেলা পুলিশের জনগণের দোরগোড়ায় আমাদের পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। কোন মানুষ যেন পুলিশের থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।