Daily Gazipur Online

পরিবারের সকলকে ঘরে আটকে বারান্দায় ফাঁস দিল যুবক

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার হরিপুরে পারিবারিক কলহের জের ধরে পরিবারের সকলকে ঘরের মধ্যে আটকে রেখে বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোঃফেরদৌস (২৮) নামে এক যুবক।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাত নয়টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারি ফেরদৌস ওই এলাকার মোঃহাফিজউদ্দিনের ছেলে। তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ফেরদৌস এর সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিলো না। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। আজ রাতে সকলে রাতের খাওয়া-দাওয়া সেরে নিজ নিজ ঘরে গেলে সকলের অগোচরে সে বাহির থেকে প্রত্যেকের ঘরের দরজায় ছিটকিনি দিয়ে বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকদের আত্মচিৎকারে আশে-পাশের লোকজন এসে ফেরদৌসের গলায় ফাঁস লাগা ঝুলন্ত লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ: সবুর।