Daily Gazipur Online

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

মোঃ ইদ্রিস আলী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে হাবিবপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সোমবার বিকাল ৩টার সময় পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রধান শিক্ষককে স্কুল থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে যোগাযোগ করা হলে অদ্যবধি তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পাঁচবিবি থানা কর্তৃপক্ষও প্রধান শিক্ষককে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করলে স্থানীয়দের আয়োজনে আজ এই মানববন্ধনে ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিবাবক তাসলিম উদ্দিন, মীর শহীদ, স্কুলের দশম শ্রেণীর ছাত্রী আশরাফীন, ৮ম শ্রেণীর ছাত্র রাকিব পরে তারা দ্রত শিক্ষকের সন্ধান চেয়ে একটি বিক্ষোভ মিছিল স্কুল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।