Daily Gazipur Online

পাঁচবিবিতে বাস চাপায় শিশু নিহত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি পৌরসভার সামনে বাস চাপায় জয়ী (৩) নামের এক শিশুর নিহত হয়েছে। নিহত শিশু পাঁচবিবি পৌর শহরের দমদমা গ্রামের হিন্দু পল্লীর শ্রী গোবিন্দ কুন্ডুর মেয়েঅ আজ মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানা পুলিশ ঘাতক বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী জানায় , সিরাজগঞ্জ বাবার বাড়ি থেকে তিন মেয়েকে নিয়ে তাদের মা (ঢাকা মেট্রো ব-১৫-০৫৯৯) নাম্বার জেনিন পরিবহন বাসে পাঁচবিবি স্বামীর বাড়িতে আসছিল। সবার ছোট জয়ীকে কোলে নিয়ে মা বাস থেকে নামে এবং অন্য দুই মেয়েকে নামাতে গেলে ছোট শিশুটি দৌড় দিয়ে মায়ের কাছে আসাতে চায়। ঠিক সেই সময় বাসের চাকার নিচে পরে যায়। স্থানীয়রা দূর্ঘটানা কবলিত শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দূর্ঘটনার বিষয়টি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান নিশ্চিত করেন।