মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি: “নারী পুরুষ সমতা, রৃখতে পারে সহিংসতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার নাদিম সরোয়ারের সভািেপতত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পাঁচবিবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল প্রমুখ।