Daily Gazipur Online

পাঁচবিবিতে শতরূপা সাহিত্য পরিষদ (শসাপ) এর লাইব্রেরী উদ্বোধন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি ঃ “প্রতিভা অন্বেষণে শতরূপা”¯েøাগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে শতরূপা সাহিত্য পরিষদ (শসাপ) এর লাইব্রেরীর উদ্বোধন করলেন প্রধান অতিথি আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল আলম বেনু।
শুক্রবার সকালে ১০ টায় শতরূপা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজনে আয়মারসুলপুর ইউনিয়নের বুধইল গ্রামে এর উদ্বোধন করা হয়।
ক্রীড়াবৃদ জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন শতরূপা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সংগঠক মোঃ সোহাগ,কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মোঃ রস্তম আলী,শতরূপা পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কেন্দ্রীয় কমিটির সিনিয়রসহ সভাপতি কবি আকাশ হামিদ (সামাদ)।
এসময় সেখানে জয়পুরহাটের শতরূপা পরিচালনা কমিটির সদস্য ও কবি মোশারফ মুন্না,কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক রফিকা খানম, কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ,স্থানীয় কবি সাহিত্যিক মানবতার দেওয়ালের উদ্যোক্তা ও সংগঠক দেওয়ান রাসেল,ওহাব মন্ডল,তোয়াবুর রহমান তোয়া,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সিনিয়রসহ সভাপতি ও কি সাজেদুল ইসলাম টিটুসহ অনেকে উপস্থিত ছিলেন।
শতরূপা সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রায় লক্ষাধিক টাকার বই উদ্বোধনী পাঠাগারে প্রদান করেন শতরূপা কর্তৃপক্ষ।