Daily Gazipur Online

পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজীব হোসেন: গাজীপুর মহানগরের মিরের বাজার মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গনে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) গাজীপুর জেলার আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিক গাজীপুর জেলা পূবাইল জোনের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জি.কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বাছেদ, আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা জামির উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দিন প্রমুখ, সার্বিক সহযোগীতায় ছিলেন শাহীন সরকার। আলোচনা শেষে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।