Daily Gazipur Online

পৃথিবীতে প্রতি ১০০ বছর অন্তর মহামারী আসে 

ডেইলি গাজীপুর ডেস্ক : প্রতি ১০০ বছর অন্তর পৃথিবীতে আসে মৃত্যু মহামারী। এমনটাই জানা যাচ্ছে ইতিহাস থেকে। প্রতি ১০০ বছর পরপর; কোন না কোন ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পরে পৃথিবীর কোন না কোন অংশে; যা বিপর্যস্ত করে দেয় জন জীবন। চিনের উহান শহর থেকে ছড়িয়ে পরা করোনা ভাইরাসের মতই আরও বেশ কিছু মহামারীতে মানব সভ্যতা বিপর্যস্ত হয়েছে অতীতে। আসুন জেনে নি তেমনি কিছু মহামারী সম্পর্কে।
১৩২০ সালে এমনই এক অসুখ ছড়িয়ে পড়েছিল ইউরোপ ও এশিয়ায় যাকে ইতিহাসে ” দ্য ব্ল্যাক ডেথ অফ বুবনিক” নামে অবিহিত করা হয়েছে। এই মহামারিতে এশিয়া ও ইউরোপে মৃত্যু হয়েছিল ২০০ মিলিয়ন মানুষের। কালো ইঁদুর ও মাছির থেকে ছড়িয়েছিল এই রোগ।
১৪২০ সালে অর্থাৎ আবারও ঠিক ১০০ বছর পরে রোমে ছড়িয়ে পরে “দ্য এওইডেমিক অফ ব্ল্যাক ডেথ প্লেগ”। কয়েক মাসের মধ্যে নিশ্চিহ্ন করে দেয় জনপদের পর জনপদ। প্রায় ১ লক্ষ মানুষ মারা যায় রোমে।
১৫২০ ক্যারেবিয়ান দ্বিপপুঞ্জে স্প্যানিক বণিকরা নিয়ে আসে ভয়ঙ্কর স্মলপক্স। ৯০ ভাগ আদিবাসি মানুষের মধ্যে ছড়িয়ে পরে এই রোগ। মারা যায় প্রায় ৮০ হাজার মানুষ। এর ঠিক ১০০ বছর পরে; আবারও মহামারী আসে পৃথিবীর বুকে।
১৬২০ সালে লন্ডনে দেখা যায় মহামারী যার নাম; “মে ফ্লাওয়ার”। স্মলপক্স; টাইফাস; ইনফ্লেঞ্জা এমন বিভিন্ন অজানা জ্বরে মৃত্যুপুরীতে পরিনত হয় লন্ডন। ১৬২৯ সাল নাগাদ আবারও লন্ডনে দেখা মেলে “গ্রেট প্লেগ অফ লন্ডন”। যা ছড়িয়ে পরে ভারত; স্পেন; ইতালি; জার্মানি; আমেরিকা বিভিন্ন দেশে; সারা পৃথিবীতে যাতে মারা যায় প্রায় দেড় কোটি মানুষ।
১৭২০ “দ্য গ্রেট প্লেগ অফ মার্সেই” ভয়াল এই প্লেগে ফ্রান্সে মারা যায় ১০ লক্ষ মানুষ। পরিস্থিতি এতই খারাপ হয় যে; গণকবর দিয়ে হয়।
১৮২০ সালে ভারতে কলেরা ও যুক্তরাষ্ট্রে ইয়েলো ফিভারে মারা গেছিল লক্ষ লক্ষ মানুষ।
১৯২০ সালে আসে; “দ্য স্প্যানিস ফ্লু”। ইউরোপের স্পেনে এই অজানা জ্বর মারণ রূপ ধারন করে।
২০২০ ইতিহাসের পুনরাবৃত্তি করে; চিনের উহান শহর থেকে শুরু করে নোবেল করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে সারা পৃথিবীতে।