Daily Gazipur Online

প্রকৃতি আজ বেখেয়াল

—-আশরাফুল ইসলাম

আকাশেতে এই মেঘ
এই ঝড় বৃষ্টি
করোনাকালে করুণা নয়
একি অনাসৃষ্টি।

চৈত্রের তাপদাহ নেই
গ্রীস্মেও নেই ঘাম
প্রকৃতি আজ বেখেয়াল
দিতে হচ্ছে তার দাম।

গাছে গাছে ফুটেছে ফুল
যেন সবে বসন্ত
বনে বনে ডাকে পাখি
নেই খুশির অন্ত।

ব্যস্ত রাজধানী আজ
হয়েছে জনশূন্য
কোভিড নামের ভাইরাস
প্রধান শত্রু গণ্য।

অদৃশ্য এই শত্রুর
নেই কোন প্রতিকার
প্রকৃতি ও ভাইরাস
মিলেমিশে একাকার।

নিচ্ছে শোধ সবাই মিলে
জীবন হয়েছে রুদ্ধশাস
দয়া করে থামাও এবার
নইলে হবে সর্বনাশ।।

ঢাকাঃ ২ মে ২০২০।

আশরাফুল ইসলাম: সাংবাদিক, কবি, ও ছোটগল্পকার