ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শনিবার রাতে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ইকবাল গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনি সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয় সরকার, ইমরান তালুকদার বশির, সাইদুল হক লিটন প্রধান, শাওন সরকার, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, সেজাদ আহম্মেদ সোহাগ, মনির হোসেন মোল্লা, বিল্লাল হোসেন, আমির হোসেন লিটন, সাইদুল লস্কর, জামাল হোসেন, ইমাম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনকের কন্যা, বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।